Origin Electronics Pvt. Limited • origin.com.bd

ডেলিভারি ও ইনস্টলেশন প্রক্রিয়া Delivery & Installation Process

স্ট্যাটাস: সর্বদা কার্যকর ও প্রযোজ্য Status: Always Effective & Active ওয়েবসাইট: origin.com.bd Official Website: origin.com.bd
১1

ডেলিভারি শর্তাবলি ও সময়সীমা Delivery Terms & Timeline

  • Order Confirmation: অর্ডার নিশ্চিত করার ৩০ মিনিটের মধ্যে অনলাইন ইনভয়েস ইস্যু করা হবে এবং ক্রেতাকে ফোনের মাধ্যমে নিশ্চিত করে পণ্য পাঠানো হবে। Order Confirmation: An online invoice is issued within 30 minutes of order confirmation, and the product is dispatched after phone verification with the buyer.
  • ডেলিভারি টাইম — ঢাকা সিটি: সর্বোচ্চ ১ থেকে ৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি। Delivery Time — Dhaka City: Home delivery within a maximum of 1 to 8 hours.
  • ডেলিভারি টাইম — ঢাকার বাইরে: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪-৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন হবে। Delivery Time — Outside Dhaka: Delivery is completed via courier service within 24–72 hours.
২2

ডেলিভারি ও কুরিয়ার নীতিমালা (ঢাকা ও ঢাকার বাইরে) Delivery & Courier Policy (Inside & Outside Dhaka)

Inside Dhaka (ঢাকা সিটির ভেতরে) Inside Dhaka

  • ঢাকা সিটিতে ডেলিভারি শুধুমাত্র আপনার লোকেশনের গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত প্রদান করা হবে। লিফট ব্যতীত উপরের তলায় পণ্য তুলতে হলে অতিরিক্ত শ্রমিক (লেবার) চার্জ ক্রেতাকে বহন করতে হবে। Delivery inside Dhaka City is provided up to the ground floor of your location. If carrying the product to upper floors without a lift is required, additional labor charges must be borne by the buyer.

Outside Dhaka (ঢাকার বাইরে ডেলিভারি ও কুরিয়ার সংক্রান্ত নীতিমালা) Outside Dhaka Delivery & Courier Guidelines

  • কুরিয়ার পয়েন্ট ডেলিভারি: ঢাকার বাইরে শুধুমাত্র কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পণ্য ডেলিভারি করা হবে। Courier Point Delivery: Outside Dhaka, products are delivered to the designated courier point only.
  • কন্ডিশনে পেমেন্ট (Cash on Delivery): করলে কুরিয়ার সার্ভিস কোম্পানির নির্ধারিত অতিরিক্ত ১% চার্জ ক্রেতাকে বহন করতে হবে। ১% অতিরিক্ত চার্জ এড়াতে বুকিং মানি না দিয়ে সম্পূর্ণ মূল্য ব্যাংক ট্রান্সফার করতে পারেন। Cash on Delivery (Condition Payment): An additional 1% charge set by the courier company applies to the buyer. To avoid this extra 1% charge, you may pay the full amount via bank transfer instead of booking money.
  • নির্ধারিত কুরিয়ার সার্ভিস: আমরা শুধুমাত্র Sundarban Courier Service এবং SA Paribahan এর মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি। অন্যান্য কুরিয়ার সার্ভিসে পণ্য পাঠানো হয় না, কারণ অনেক ক্ষেত্রে পণ্যের বক্স ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে ক্রেতা ছেঁড়া বা নষ্ট বক্স দেখে পণ্য গ্রহণে অস্বীকৃতি জানালে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে। Approved Couriers Only: We ship strictly through Sundarban Courier Service and SA Paribahan. Other courier services are not used because product cartons can get damaged or misplaced, leading to misunderstandings if a buyer refuses a torn or damaged box.
  • ক্রেতা নিজ পছন্দের কুরিয়ার চাইলে: If Buyer Requests Their Preferred Courier:
    • সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে। Full payment must be made in advance.
    • পণ্য পাঠানোর আগে আমরা পণ্যের ভিডিও ধারণ করে ক্রেতাকে প্রদান করবো। We will record a video of the product before dispatch and share it with the buyer.
    • কুরিয়ার চলাকালীন পণ্যের কোনো ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার ক্রেতাকে বহন করতে হবে; এ ক্ষেত্রে আমরা দায়ী থাকবো না। Any damage during courier transit is the sole responsibility of the buyer, and we will not be liable.
বিঃদ্রঃ অনাকাঙ্ক্ষিত কোনো কারণে পণ্য ট্রান্সপোর্ট অবস্থায় বা পণ্য পৌঁছানোর পর যদি ক্রেতা অর্ডার বাতিল করতে চান, তবে সংশ্লিষ্ট সকল যাতায়াত ও ডেলিভারি খরচ সম্পূর্ণভাবে ক্রেতাকে বহন করতে হবে। Note: If the buyer cancels an order during transit or after arrival for any unforeseen reason, all associated transportation and delivery costs must be borne entirely by the buyer.
৩3

ঢাকা সিটিতে ফ্রি ইনস্টলেশন সুবিধা ও শর্তাবলি Free AC Installation in Dhaka City & Conditions

এসি ডেলিভারির পর অবশিষ্ট পেমেন্ট সম্পূর্ণ পরিশোধ করতে হবে। যেহেতু ইনস্টলেশনের পর এসি খুলে ফেরত আনা সম্ভব নয়, তাই সম্পূর্ণ পেমেন্ট পরিশোধ না হওয়া পর্যন্ত টেকনিশিয়ান ইনস্টলেশন কাজ শুরু করবেন না।

Remaining payment must be cleared upon AC delivery. Because an AC cannot be uninstalled and returned once installed, technicians will not start installation until full payment is completed.

  • ফ্রি ইনস্টলেশন প্রযোজ্য শুধুমাত্র যখন: Free Installation Applies Only When:
    • বারান্দা বা ফ্লোর থেকে দাঁড়িয়ে ইনস্টলেশন করা যায় অথবা গ্রাউন্ড ফ্লোর হলে। Installation can be done standing on a balcony/floor or on the ground floor.
    • গ্রিল কাটা থাকে যেন দাঁড়িয়ে ইনস্টলেশন করা যায়। Window/balcony grill has an opening allowing safe standing installation.
    • ঝুলে কাজ না করতে হয় অর্থাৎ আউটডোর ইউনিট বসানোর জায়গায় নিরাপদ স্থান থেকে ইনস্টলেশন করা যায়। No hanging work is required—the outdoor unit can be installed from a safe standing spot.
  • ঝুলন্ত ইনস্টলেশন (Hanging Work): যদি দড়ি বা বেল্ট বেঁধে ঝুলে কাজ করতে হয়, তবে ফ্লোরের উচ্চতা এবং কাজের ঝুঁকির ওপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ যুক্ত হবে। Hanging Work: If work requires ropes or safety harnesses while suspended, extra charges will apply based on floor height and risk level.
  • পুরাতন এসি খোলা: আপনার যদি কোনো পুরাতন এসি খোলার (Uninstallation) প্রয়োজন হয়, তবে অর্ডারের সময়ই তা আমাদের জানাতে হবে। এটি ফ্রি ইনস্টলেশনের আওতাভুক্ত নয় এবং এর জন্য আলাদা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। Old AC Uninstallation: If you need an old AC removed, inform us at the time of ordering. It is not included in free installation and carries a separate service charge.
৪4

বৈদ্যুতিক লাইন ও অতিরিক্ত ম্যাটেরিয়ালের খরচ Electric Line Setup & Extra Material Charges

বিশেষ দ্রষ্টব্য: বৈদ্যুতিক লাইন ও প্লাগ Important Note: Electric Line & Plug

  • এসির সাথে কোম্পানি থেকে কোনো পাওয়ার প্লাগ দেওয়া হয় না। নিরাপত্তার স্বার্থে সরাসরি তার না জুড়ে উন্নতমানের প্লাগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, যা ক্রেতাকে নিজ খরচে সংগ্রহ করতে হবে। No power plug is supplied with the AC by the company. For safety, we recommend using a quality plug rather than direct wire splicing, to be arranged by the buyer at their own cost.
  • এসির জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক লাইন ও পাওয়ার পয়েন্ট না থাকলে, ক্রেতাকে নিজ দায়িত্বে একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে তা তৈরি করে নিতে হবে। If the required electrical line and power point are not already in place, the buyer must arrange them through a qualified electrician at their own responsibility.

১. কপার পাইপ (Copper Pipe) — ১০ ফুট পর্যন্ত ফ্রি; অতিরিক্ত পাইপ (প্রতি ফুট): 1. Copper Pipe — Up to 10 ft Free; Extra Pipe (Per Foot):

১ টন: ৳৪০০ / ফুট 1 Ton: ৳400 / ft
১.৫ টন: ৳৫০০ / ফুট 1.5 Ton: ৳500 / ft
২ টন: ৳৬০০ / ফুট 2 Ton: ৳600 / ft

২. আউটডোর ইউনিটের অ্যাঙ্গেল (Wall Mounting Bracket): 2. Outdoor Unit Bracket (Wall Mounting Bracket):

১ – ২ টন: ৳১,৫০০ 1 – 2 Ton: ৳1,500
২.৫ – ৩ টন: ৳২,৫০০ 2.5 – 3 Ton: ৳2,500
৪ – ৫ টন: ৳৩,৫০০ 4 – 5 Ton: ৳3,500

রিফান্ড ও রিটার্ন নীতিমালা (এসি ইউনিটের জন্য) Refund and Returns Policy (AC Units)

স্প্লিট এসি ইউনিট • origin.com.bd Split AC Units • origin.com.bd
৫5

প্রোডাক্ট রিটার্ন / এক্সচেঞ্জ শর্তাবলি Product Return / Exchange Terms

  • পণ্য ডেলিভারির সময় চেক করে গ্রহণ করুন: একবার পণ্য গ্রহণ করার পর, ভাঙা, স্ক্র্যাচ, ফিজিক্যাল ড্যামেজ বা মডেল ভুল — এই ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়। Inspect Upon Delivery: Once a product is accepted, complaints regarding breakage, scratches, physical damage, or wrong model will not be accepted.
  • ডেলিভারির সময় ত্রুটি বা ভুল প্রোডাক্ট: ডেলিভারির সময় যদি পণ্যে ত্রুটি থাকে বা ভুল প্রোডাক্ট পাঠানো হয়, তাহলে সঙ্গে সঙ্গে ডেলিভারি ম্যানকে জানান এবং আমাদের হটলাইনে যোগাযোগ করুন। Defect or Wrong Item at Delivery: If there is a defect or wrong product upon delivery, inform the delivery personnel immediately and contact our hotline.
  • ইনস্টলেশনের পর রিটার্ন নয়: ইনস্টলেশনের পর কোনো কারণেই পণ্য রিটার্ন/রিফান্ড গ্রহণযোগ্য নয়। No Return After Installation: Once installed, product return or refund is not acceptable under any circumstances.
  • প্রয়োজনীয় কাগজপত্র ও প্যাকেজিং: প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ করার আগে অরিজিনাল প্যাকেজিং, ইনভয়েস, ওয়ারেন্টি কার্ড এবং সব এক্সেসরিজ থাকতে হবে। Packaging & Documents Required: Before any return or exchange, original packaging, invoice, warranty card, and all accessories must be intact.
"ভুল ক্যাপাসিটি বা মডেল অর্ডারের কারণে ডেলিভারি-পরবর্তী কোনো রিটার্ন বা রিফান্ড সুবিধা প্রযোজ্য নয়।" "No post-delivery return or refund applies due to ordering the wrong capacity or model."
৬6

যেসব ক্ষেত্রে রিটার্ন/রিফান্ড প্রযোজ্য নয় ও এক্সচেঞ্জ পলিসি Non-Returnable Cases & Exchange Policy

নিম্নোক্ত ক্ষেত্রে কোনো রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়: Return or Refund Does Not Apply In the Following Cases:

  • এসি ইনস্টল হয়ে গেলে। If the AC has already been installed.
  • প্রোডাক্ট ব্যবহৃত বা খোলা হলে। If the product is used or unsealed/opened.
  • কোনো অংশ বা এক্সেসরি হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে। If any part or accessory is missing or damaged.
  • এসি খুলে বা খারাপভাবে প্যাকিং করে ফেরত পাঠানো হয়েছে। If the AC is dismantled or returned in poor/improper packaging.
  • ভুল ক্যাপাসিটি বা মডেল সিলেক্ট করে অর্ডার করলে (গ্রাহকের ভুল) এবং ডেলিভারির পর কোনো অবস্থায় রিটার্ন অথবা রিফান্ড সম্ভব নয়। If ordered by selecting the wrong capacity or model (customer error), no return or refund is possible after delivery under any condition.
বিশেষ সতর্কীকরণ: রিটার্ন বা রিফান্ড সুবিধাটি শুধুমাত্র আমাদের ১, ১.৫ এবং ২ টন স্প্লিট এসির জন্য প্রযোজ্য। Special Notice: Return or refund eligibility applies only to our 1, 1.5, and 2 Ton Split ACs.

এক্সচেঞ্জ পলিসি (পণ্যের পরিবর্তন) Exchange Policy

  • কেবলমাত্র একই ক্যাটাগরির অন্য মডেলের সঙ্গে স্টক থাকলে এক্সচেঞ্জ সম্ভব। Exchange is possible only with another model in the same category subject to stock availability.
  • এক্সচেঞ্জে কোনো মূল্যের পার্থক্য থাকলে গ্রাহককে অতিরিক্ত পরিশোধ করতে হবে। Any price difference during an exchange must be paid by the customer.
  • পণ্য ডেলিভারির পর এক্সচেঞ্জ করা সম্ভব নয়। Exchange is not possible after product delivery.

আপনার সন্তুষ্টিই আমাদের লক্ষ্য! শতভাগ স্বচ্ছ, নির্ভরযোগ্যতা ও পেশাদার সার্ভিসের নিশ্চয়তা সহকারে আমরা আপনার অর্ডারটি যত্ন সহকারে সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ। যেকোনো জিজ্ঞাসা বা প্রয়োজনে আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে যোগাযোগ করুন।

Your satisfaction is our priority! We are committed to completing your order with complete transparency, reliability, and professional service. For any inquiry or assistance, contact our customer care team.

ধন্যবাদ — Thank You —